Type Here to Get Search Results !

শেষ সন্ধ্যায়

প্রথম সেই রাত্রির কথা কি তোমার মনে আছে ?
তারা গুলো যখন গুটি গুটি পায়ে আসত একা চাঁদটার কাছে
তখন আধার যেন বলত ফিসফিসিয়ে সারা রাত ,
“ধরে রাখতে পারব সারাটি জীবন প্রেয়সী তোমার হাত” ।

কিন্তু আজ !
তোমার কাছে আর কিছু চাইবার নেই ।।
শুধু শেষ চাওয়ার কথাটা আজ বলে দেই ।
যখন শেষ সন্ধেটা আসবে এই ফাগুনে ,
মোর জমাট দুটো হাত আমি ধুতে চাই তরল আগুনে ।।

Top Post Ad

Below Post Ad